দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুটবল বিশ্বের নজর এখন নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ৮৩ হাজার দর্শকের উপস্থিতিতে জমজমাট লড়াইয়ের অপেক্ষার মধ্যেই নিউইয়র্কের আবহাওয়া নিয়ে জারি হয়েছে সতর্কতা।
নিউ ইয়র্ক শহরের নিউ জার্সি কানাডার একেবারেই সীমন্তবর্তী অঞ্চল। কানাডায় ৮৫৮টি দাবানল সংগঠিত হয়েছে। সেই আগুনে ও ধোঁয়ায় পুড়ছে কানাডাসহ পাশ্ববর্তী অঞ্চল। কানাডার পাশেই যেহেতু যুক্তরাষ্ট্র, দাবানালের ধোঁয়ার পুরু স্তরে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের ১৯টি অঙ্গরাজ্য। কানাডার অন্টারিও প্রদেশ ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক একেবারেই পাশাপাশি হওয়ায় দাবানালের প্রভাব স্পষ্ট।
যে কারণে নিউ ইয়র্ক শহরে এড়ানো সম্ভব এমন সব ঘরের বাইরের কার্যক্রম সাময়িক বন্ধ রাখতে বলা হয়েছে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, ‘কানাডার দাবানলের ধোঁয়া আমাদের শহরের ওপর ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি কী, তা আমি স্পষ্ট করতে চাই। এটি সবার জন্যই অস্বাস্থ্যকর। শুধু হাঁপানি বা হৃদরোগে আক্রান্তদের জন্য নয়, কিংবা বয়স্কদের জন্যও নয়; প্রত্যেকেই স্বাস্থ্যের ওপর এর প্রভাব পড়তে পারে।’
মামদানি বাতাসের গুণমান সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়ে জানান, বাতাসের মান এতো নিচে নেমে গেছে, যে প্রত্যেক নিউ ইয়র্কবাসীর জন্য বিপজ্জনক। কেউ অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার কথা ভেবে থাকলে, মামদানি তা পুনরায় বিবেচনা করে সিদ্ধান্ত নিতে বলেছেন।
নিউ ইয়র্কের পরিবেশ দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি বলেন, ‘নিউ ইয়র্ক শহরের বাতাসে শ্বাস-প্রশ্বাস নেওয়া এখন ১০টি সিগারেট খাওয়ার সমান।’ তিনি নগরবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক নেওয়ার পরামর্শ দিয়েছেন।
মেট লাইফ স্টেডিয়ামের গ্যালারিতে ছাদ না থাকায় খেলা দেখতে আসা দর্শকদের শ্বাস নিতে কষ্ট হতে পারে। এছাড়া ফাইনালের আগে-পরে নানা কর্মসূচি থাকাও ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। খেলোয়াড়দেরও নিম্ন মানের বায়ুতে স্বাভাবিক খেলায় অসুবিধা হতে পারে। তবে আবহাওয়া পূর্বাভাসে সুখবরও দেওয়া হয়েছে, রোববার ম্যাচের আগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে বায়ু মানের উন্নতি হবে বলে জানানো হয়েছে।
কেএম